Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
পঞ্চায়েতে আসনের থেকে ১২ হাজার বেশি মনোনয়ন তৃণমূলের ! কোন দল কত আসনে দিল প্রার্থী ?
পঞ্চায়েতে আসনের থেকে ১২ হাজার বেশি মনোনয়ন তৃণমূলের ! কোন দল কত আসনে দিল প্রার্থী ?

রুমা পাল, কলকাতা : মনোনয়নের (Nomination Filing) শেষপর্বে কার্যত ঝোড়ো ব্যাটিং। পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Elections 2023) আসনের থেকে ১২ হাজার বেশি মনোনয়ন তৃণমূল কংগ্রেসের (TMC)। এবারে রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েতের মোট আসন সংখ্য়া ৭২ হাজার ৮৩০। আর শুক্রবার দুপুরে রাজ্য নির্বাচন কমিশনের দেওয়া তালিকা অনুযায়ী রাজ্যের শাসকদল মনোনয়ন জমা করেছে মোট ৮৪ হাজার ১০৭ টি। রাজ্যের রাজনৈতিক দলগুলির মধ্যে যা সর্বোচ্চ। প্রসঙ্গত, এবার ত্রিস্তর পঞ্চায়েতের ভোটে গ্রাম পঞ্চায়েত আসন ৬২ হাজার ৪০৪ টি। পঞ্চায়েত সমিতির আসন ৯ হাজার ৪৯৮ টি…

Read More