শাহরুখ নিউ ইয়র্কে পৌঁছতেই দৌড়ে এসে জড়িয়ে ধরলেন এক মহিলা, কে ইনি?
তিনি বলিউড ‘কিং’ শাহরুখ খান। আর তাই হয়তবা মেট গালার মতো বিশ্বমানের ফ্যাশন ইভেন্টে ইতিহাস তৈরি হতে চলেছে তাঁর হাত ধরেই। প্রথম ভারতীয় পুরুষ হিসাবে এধরনের বিশ্বমানের ইভেন্টে অংশ নিতে চলেছেন শাহরুখ খান। ৫ মে সোমবার বিশ্বের সবচেয়ে বিখ্যাত ফ্যাশন রেড কার্পেট মেট গালায় পা রাখতে চলেছেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টে আয়োজিত হতে চলেছে সেই অনুষ্ঠান। তার আগে রবিবার সকালে নিউ ইয়র্ক বিমানবন্দরে নামেন কিং খান। সঙ্গে ম্যানেজার পূজা দাদলানি। নিউ ইয়র্কে শাহরুখ…










