আলিপুর জাজেস কোর্টের বাইরে বিক্ষোভ, নেভানো হল চেম্বারের আলো, পুলিশের গাড়িতে তোলা হল অরূপকে
উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: বারবার হাজিরা এড়িয়ে, অবশেষে বিধাননগর দক্ষিণ থানায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন অরূপ বিশ্বাস। আলিপুর জাজেস কোর্টে তুমুল বিক্ষোভের মুখে পড়লেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। আলিপুর জাজেস কোর্টে তুমুল বিক্ষোভ, আইনজীবীদের একাংশ যেমন ডিম হাতে অপেক্ষায় ছিলেন, তারই মধ্য়ে নিভিয়ে দেওয়া হল চেম্বারের আলো। কড়া নিরাপত্তার মধ্যেই গাড়িতে তোলা হল রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসকে। এদিন দেখা যায়, আলিপুর জাজেস কোর্টের মধ্যে কার্যত ঘেরাও হয়ে ছিলেন অরূপ বিশ্বাস। একদিকে আইনজীবীর চেম্বারে বসে অরূপ বিশ্বাস, অফরদিকে বাইরে ডিম হাতে…

