Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
আলিপুর জাজেস কোর্টের বাইরে বিক্ষোভ, নেভানো হল চেম্বারের আলো, পুলিশের গাড়িতে তোলা হল অরূপকে
আলিপুর জাজেস কোর্টের বাইরে বিক্ষোভ, নেভানো হল চেম্বারের আলো, পুলিশের গাড়িতে তোলা হল অরূপকে

  উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: বারবার হাজিরা এড়িয়ে, অবশেষে বিধাননগর দক্ষিণ থানায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন অরূপ বিশ্বাস। আলিপুর জাজেস কোর্টে তুমুল বিক্ষোভের মুখে পড়লেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। আলিপুর জাজেস কোর্টে তুমুল বিক্ষোভ, আইনজীবীদের একাংশ যেমন ডিম হাতে অপেক্ষায় ছিলেন,  তারই মধ্য়ে নিভিয়ে দেওয়া হল চেম্বারের আলো। কড়া নিরাপত্তার মধ্যেই গাড়িতে তোলা হল রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসকে।    এদিন দেখা যায়, আলিপুর জাজেস কোর্টের মধ্যে কার্যত ঘেরাও হয়ে ছিলেন অরূপ বিশ্বাস। একদিকে আইনজীবীর চেম্বারে বসে অরূপ বিশ্বাস, অফরদিকে বাইরে ডিম হাতে…

Read More

Swarup Biswas: জনরোষ এড়াতে আগেই কোর্টে, ১৮ জুন পর্যন্ত পুলিসি হেফাজতে স্বরূপ বিশ্বাস
Swarup Biswas: জনরোষ এড়াতে আগেই কোর্টে, ১৮ জুন পর্যন্ত পুলিসি হেফাজতে স্বরূপ বিশ্বাস

  Swarup Biswas Sent to Police Custody: আদালত চত্বরে তীব্র উত্তেজনা! জনরোষ থেকে বাঁচাতে নির্ধারিত সময়ের আগেই আলিপুর আদালতে পেশ করা হলো প্রভাবশালী মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে। সরকারি আইনজীবীর দাবি, “প্রভাবশালী মন্ত্রীর ভাই, আরও অনেক টাকা লেনদেন হয়েছে।” অন্যদিকে, বিজেপি লিগ্যাল সেলের আইনজীবীদের তুমুল বিক্ষোভ ও আদালত কক্ষের হৈচৈ-এর মাঝেই আগামী ১৮ জুন পর্যন্ত স্বরূপ বিশ্বাসকে পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিল আদালত। সন্দীপ প্রামাণিক: জনরোষ এড়াতে নির্ধারিত সময়ের বেশ কিছুটা আগেই কড়া নিরাপত্তায় আদালতে পেশ করা হয় প্রভাবশালী…

Read More

YouTuber Nonsane aka Shamik Adhikari Arrested: ‘তোকে ভালোবাসি তাই মারছি! একথা বলতে বলতেই চরম নির্যাতন, ধর্ষণ’, শমীকের বিরুদ্ধে বিস্ফোরক নির্যাতিতা…
YouTuber Nonsane aka Shamik Adhikari Arrested: ‘তোকে ভালোবাসি তাই মারছি! একথা বলতে বলতেই চরম নির্যাতন, ধর্ষণ’, শমীকের বিরুদ্ধে বিস্ফোরক নির্যাতিতা…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর শমীক অধিকারী ওরফে ‘ননসেন’-কে ঘিরে উত্তাল তিলোত্তমা। এক ২২ বছর বয়সী যুবতীকে মারধর ও যৌন হেনস্থার অভিযোগে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করেছে বেহালা থানার পুলিস। শুক্রবার তাঁকে আলিপুর আদালতে পেশ করা হলে অভিযোগকারিণী নিজের গোপন জবানবন্দি দেন। এরপর সংবাদমাধ্যমের সামনে শমীক এবং তাঁর পরিবারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন ওই যুবতী। যুবতীর দাবি, গত ২ ফেব্রুয়ারি নতুন ফ্ল্যাটে যাওয়ার আমন্ত্রণে তিনি শমীকের বাড়িতে গিয়েছিলেন। রাত ৯টা নাগাদ বাড়ি ফিরতে চাইলে শমীক তাঁর…

Read More

Samrat Mukherjee Arrest: মিলল না ছাড়! লকআপেই দিন কাটবে ‘মদ্যপ’ সম্রাটের …
Samrat Mukherjee Arrest: মিলল না ছাড়! লকআপেই দিন কাটবে ‘মদ্যপ’ সম্রাটের …

সন্দীপ প্রামাণিক: মাঝরাতে মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটান অভিনেতা সম্রাট মুখোপাধ্যায় (Samrat Mukherjee)। সেই ঘটনাতেই মঙ্গলবার গ্রেফতার করা হয় তাঁকে। এরপরেই আলিপুর আদালতে পেশ করা হয় অভিনেতাকে। কিন্তু মিলল না ছাড়। ভারতীয় দন্ডসংহিতার ৩০৮ ধারায় আগামী ২৩ তারিখ পর্যন্ত পুলিসি হেফাজতেই কাটাতে হবে তাঁকে। রাতের শহরে বেপরোয়া গাড়ির ধাক্কায় আশঙ্কাজনক বাইক আরোহী। পুলিস সূত্রের খবর, মাঝরাতে মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে দুর্ঘটনা। গ্রেফতার অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়। অভিনেতা সোমবার রাতে বেসামাল অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। আর তার…

Read More