Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
উহানের ছবি দেখিয়েছিলেন বিশ্বকে, চিনে ফের জেল মহিলা সাংবাদিকের, করোনার পর্দাফাঁস করায় শাস্তি?
উহানের ছবি দেখিয়েছিলেন বিশ্বকে, চিনে ফের জেল মহিলা সাংবাদিকের, করোনার পর্দাফাঁস করায় শাস্তি?

নয়াদিল্লি: নোভেল করোনাভাইরাসের খবর সামনে এনেছিলেন। ফের জেল হল চিনের সেই মহিলা সাংবাদিক Zhang Zhan-এর।  বিনা প্ররোচনায় ঝুট-ঝামেলায় জড়ানোর অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। আর সেই অভিযোগে ফের চার বছর কারাবাসের সাজা শোনানো হল তাঁকে। আগেই চার বছর জেল হেফাজতে কাটিয়ে ফেলেছেন Zhang. (Zhang Zhan Jailed in China) ২০২০ সালের গোড়ায় চিনে করোনার প্রকোপের খবর প্রথম সামনে আনেন ৪২ বছরের Zhang. সেই সময় COVID-19 ভাইরাসের ভরকেন্দ্র, উহান থেকে প্রতি মুহূর্তের খবর তুলে ধরছিলেন তিনি। ২০২০ সালের ডিসেম্বর মাসে Zhang-কে জেলে…

Read More

চরিত্র বদলে আরও ভয়ঙ্কর! একের থেকে ১৮ জনে ছড়াতে পারে, চিনে দাপিয়ে বেড়াচ্ছে ওমিক্রনের জাতভাই
চরিত্র বদলে আরও ভয়ঙ্কর! একের থেকে ১৮ জনে ছড়াতে পারে, চিনে দাপিয়ে বেড়াচ্ছে ওমিক্রনের জাতভাই

বেজিং: অশনি সঙ্কেত মিলেছিল আগেই। চিনে এ বার পরিস্থিতি ভয়াবহ হওয়ার দিকেই এগোচ্ছে (China Covid Cases)। উপসর্গহীন রোগী ছাড়াই দৈনিক ২ হাজারের বেশি মানুষ রোজ আক্রান্ত হচ্ছেন নোভেল করোনাভাইরাসে (China Covid Outbreak)। এই মুহূর্তে সেখানে দাপিয়ে বেড়াচ্ছে করোনার BF.7 রূপ। অর্থাৎ আক্রান্ত রোগীদের অধিকাংশই BF.7-এ আক্রান্ত হচ্ছেন বলে জানা গিয়েছে (BF.7 Omicron variant)। ২০১৯-এর শেষ দিকে চিনেই প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। তার পর থেকে একাধিক বার চরিত্র বদলেছে অতি সংক্রামক এই ভাইরাস। এর মধ্যে বাকি সব রূপকে পিছনে…

Read More