বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
ময়ুখ ঠাকুর চক্রবর্তী, রঞ্জিত সাউ, উত্তর ২৪ পরগনা: সঠিক সময়ে বেতন (Salary) না মেলার অভিযোগ। বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা। গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের। ঘটনাস্থলে চেয়ারম্যানকে আসতে হবে বলে দাবি, এলাকায় পৌঁছল পুলিশ। উত্তর দমদম পুরসভার গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভে অস্থায়ী কর্মচারীরা। সঠিক সময় সঠিক বেতন না মেলার কারণেই বিক্ষোভ প্রদর্শন। শুক্রবার সকাল থেকে পৌর পরিষেবা বন্ধ রেখে পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ করছেন পুরসভার অস্থায়ী মহিলা ও পুরুষ কর্মচারীরা।তাদের দাবি, দীর্ঘ কয়েক বছর ধরে তারা সঠিক…

