স্মিথ-কামিন্সের বিধ্বংসী শতরানের পার্টনারশিপ ভাঙলেন জাডেজা, দেখুন ম্যাচের লাইভ আপডেট
মেলবোর্ন: বক্সিং ডে টেস্টের প্রথম দিনটা নিঃসন্দেহে ঘটনাবহুল ছিল। একদিকে যেখানে ব্যাটারদের দাপট দেখা গেল, সেখানে বুমরার অসাধারণ বোলিংও নজর কাড়ল। আর ম্যাচে বাড়তি উত্তাপ যোগ করতে তো দুই দলের ক্রিকেটারদের তর্কাতর্কি, মগজাস্ত্রের লড়াই ছিল। মেলবোর্নে (IND vs AUS 4th Test) প্রথম দিনশেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩১১/৬। যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) ৭৫ রানের বিনিময়ে তিনটি উইকেট নিলেন। মার্নাস ছাড়াও স্টিভ স্মিথ, উসমান খাওয়াজা, অভিষেক ঘটানো স্য়াম কনস্টাসও হাফসেঞ্চুরি করেন। তবে সিরিজ়ের সর্বোচ্চ রানসংগ্রাহক ট্র্যাভিস হেড খাতা খোলার আগেই বোল্ড হয়ে সাজঘরে…

