২ বছরে ৫ হাজার ডাক্তার, ১১ হাজার ইঞ্জিনিয়ার পাকিস্তান ছেড়েছেন, বলছে সরকারি রিপোর্টই
ভারতের বিরুদ্ধে বিভিন্ন সময়ে ‘তর্জন-গর্জন’ করতে শোনা গেছে তাঁকে। কিন্তু, নিজের দেশেই সমালোচিত পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। এর পাশাপাশি দেশের সরকারের বিরুদ্ধেও সরব হয়েছেন পাকিস্তানের একটা বড় অংশের মানুষ। এই হারে দেশত্যাগের তথ্য নিয়ে ইতিবাচক তত্ত্ব তুলে ধরে বিষয়টিকে ‘ব্রেন গেম’ বলেছিলেন মুনির। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি পাকিস্তানিরা। নেপথ্যে কী ? এর নেপথ্যে রয়েছে ভয়ঙ্কর তথ্য। দেশে আর্থিক ও রাজনৈতিক অস্থিরতার মধ্যেই হাজার হাজার ডাক্তার ও ইঞ্জিনিয়ার দেশ ছাড়ছেন গত দুই বছর ধরে। সাম্প্রতিক সরকারি একটি রিপোর্টেই সেই…

