বাংলাদেশে নিহতের শরীর লক্ষ্য করেও গুলি, রোগী রাখার জায়গা নেই, অথচ হতাহতের পরিসংখ্যানই নেই?
ঢাকা: পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে দেখানো হলেও, সংরক্ষণ বিরোধী আন্দোলন ঘিরে বাংলাদেশে মৃত্যুসংখ্যা বেড়েই চলেছে। শুক্রবার রাত পর্যন্ত ২০৯ জনের মৃত্যুর খবর মিলেছিল। কিন্তু হতাহতের সংখ্যা অনেক বেশি বলে মনে করা হচ্ছে। সরকারি ভাবে কোনও পরিসংখ্যান প্রকাশ করা হয়নি এখনও পর্যন্ত। কিন্তু নিখোঁজ-সহ নাম ধরে ধরে সকলকে খুঁজতে গেলে দেখা যাচ্ছে, সংখ্যাটা অনেক বেশি। শনিবার সকালে আরও ন’জনের মৃত্যুর খবর মিলেছে। হাসপাতালগুলিতে রোগী ধরছে না প্রায়। কিন্তু সরকারি বা বেসরকারি, কোনও হাসপাতালই নির্দিষ্ট ভাবে তথ্য দিতে রাজি হচ্ছে না বলে…


