অপহৃত বাবার ক্ষতবিক্ষত দেহ ফিরেছিল, ভাই বাঁচে প্রাণের জোরে, বালুচিস্তান মাহরাং বন্দি পাকিস্তানে
নয়াদিল্লি: সন্ত্রাসে মদত দেওযার মতো গুরুতর অভিযোগ একদিকে। অন্য দিকে আবার ভারতের সঙ্গে সংঘাতের আবহ। আর সেই আবহে পাকিস্তানের রক্তচাপ বাড়িয়ে তুলছে বালুচিস্তান। বিচ্ছিন্নতাকামী নাগরিকদের একাংশ ইতিমধ্যেই স্বাধীনতাপ্রাপ্তির ঘোষণা করে দিয়েছেন। স্বাধীন দেশের স্বীকৃতি পাওয়ার আর্জি জানাচ্ছেন আন্তর্জাতিক মহলের কাছে। বালুচিস্তানে যে সবকিছু ঠিক নেই, তা টের পাওয়া যাচ্ছিল বেশ কিছু দিন থেকেই। দিনের আলো ফুরনোর পর এই মুহূর্তে পাকিস্তানি সেনা পর্যন্ত সেখানে ঢুকতে পারছে না বলে খবর। পরিস্থিতি এত তেতে ওঠার আরও একটি কারণ হল, বিচ্ছিন্নতাকামী নেতা-নেত্রীদের ব্যাপক…

