Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
কোটি টাকার লেনদেন প্রতিদিন! বাংলাতেই রয়েছে এই ‘লাখপতি রোড’, আপনি কি চেনেন?
কোটি টাকার লেনদেন প্রতিদিন! বাংলাতেই রয়েছে এই ‘লাখপতি রোড’, আপনি কি চেনেন?

  West Medinipur News: কোনও বিশিষ্ট জন বা স্বাধীনতা সংগ্রামীর আত্মত্যাগের স্মরণে নয়, রোজকার লক্ষ টাকার বিপুল বাণিজ্যের ওপর ভর করেই বেলদার বুকে সগর্বে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে এই ‘লাখপতি রোড’। বেলদা, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: সাধারণত শহরের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা রাস্তাগুলির নাম রাখা হয় কোনও না কোনও মনীষী, স্বাধীনতা সংগ্রামী কিংবা এলাকার বিশিষ্ট ব্যক্তিদের নামে। মহাত্মা গান্ধী রোড, নেতাজি সুভাষ রোড বা রানি শিরোমণি রোড— এমন নামেই আমরা অভ্যস্ত। কিন্তু কখনও কি শুনেছেন কোনও রাস্তার নাম ‘লাখপতি রোড’?…

Read More

শহরে একটি রাস্তার নাম প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের নামে করার নির্দেশ
শহরে একটি রাস্তার নাম প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের নামে করার নির্দেশ

#কলকাতা:  পুজো আসতেই দাদা-বোনের সম্পর্ক আর একবার মনে করালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের  নামে কলকাতায় রাস্তা তৈরির নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহালয়ার সন্ধ্যায় কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের পাড়ার পুজো, চেতলা অগ্রণীর দুর্গাপুজো উদ্বোধনে যান মমতা। সেখানেই শহর কলকাতার মেয়র ফিরহাদকে এই নির্দেশ দিয়েছেন। সেখানে মমতা বন্দোপাধ্যায় জানিয়েছেন, “ববিকে বলব, প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতিতে শহরের একটি রাস্তার নামকরণ করতে। একটি পার্কের নামকরণও যদি করা যায় দেখতে হবে।” প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক নানা ওঠাপড়ার…

Read More