শামির আগুনে স্পেলের পর ব্যাটে তাণ্ডব অভিষেকের, সৈয়দ মুস্তাক আলি ট্রফির নক আউটে বাংলা
কলকাতা: সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফিতে (Syed Mushtaq Ali T20) গতবার অসমের কাছে অভাবনীয়ভাবে হেরে প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল বাংলাকে। সেই আক্ষেপ যেন এবার সুদে আসলে মিটিয়ে নিতে বদ্ধপরিকর বাংলা ক্রিকেট দল। তারকাসমৃদ্ধ রাজস্থানকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৭ উইকেটে হারিয়ে সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়ার পথে বাংলা। বাংলার জয়ের নেপথ্যে বল হাতে দাপুটে পারফরম্যান্স মহম্মদ শামির। ব্যাটে নায়ক অভিষেক পোড়েল। রাজকোটে নিরঞ্জন শাহ স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে রাজস্থান নির্ধারিত ২০ ওভারে তোলে ১৫৩/৯। ৪ ওভারে মাত্র…


