হরিয়ানার কাছেও হার, সৈয়দ মুস্তাক আলি টি-২০-র গ্রুপ থেকেই বিদায় বাংলার
হায়দরাবাদ: বাংলা ক্রিকেটে ট্রফির খরা চলছেই । একের পর এক টুর্নামেন্টে আসে আর যায় । বাংলার ক্রিকেটপ্রেমীদের হতাশার ছবি পাল্টায় না । সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে (Syed Mushtaq Ali T20) শুরুটা আশা জাগিয়ে করেছিল বাংলা । কিন্তু ঠিক মারণ কামড় দেওয়ার সময় ব্যর্থ কোচ লক্ষ্মীরতন শুক্লর প্রশিক্ষণাধীন দল । হরিয়ানার কাছে মরণ-বাঁচন ম্যাচে হেরে সৈয়দ মুস্তাক আলি ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় বাংলার । সৈয়দ মুস্তাক আলি ট্রফির সুপার লিগ পর্বে উঠতে বাংলাকে সোমবার জিততেই হতো হরিয়ানার বিরুদ্ধে ।…




