ভারতে টুর্নামেন্ট খেলতে এসে শ্রীনগরে হোটেলবন্দি ক্রিস গেলরা, টাকা না মিটিয়ে পলাতক আয়োজকেরা!
জম্মু ও কাশ্মীর: বেসরকারি ক্রিকেট লিগে খেলতে ভারতে এসে আটকে পড়লেন ক্রিস গেল (Chris Gayle), মার্টিন গাপ্টিলের (Martin Guptill) মতো তারকা! কাশ্মীরে হোটেলবন্দি রয়েছেন তাঁরা । অক্টোবরের শেষ সপ্তাহে শ্রীনগরে শুরু হয়েছিল ইন্ডিয়ান হেভেন প্রিমিয়ার লিগ (IHPL) । আয়োজক মোহালির সংস্থা যুব সোসাইটি । সেই টুর্নামেন্ট খেলতে শ্রীনগরে এসেছেন ক্রিস গেল, ডেভন স্মিথরা । জেসি রাইডার, শাকিব আল হাসানের ছবি দেওয়া বিলবোর্ডে ছেয়ে গিয়েছিল শহর । বলা হয়েছিল, এই তারকারা আইএইচপিএলে খেলবেন । ৮ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল এই…







