অভিষেকের পত্রবোমার জবাবে পাল্টা মিসাইল সিএবির, ক্রীড়ামন্ত্রীকে সাফাই দিয়ে চিঠি, উঠছে প্রশ্নও
সন্দীপ সরকার, কলকাতা: একটা চিঠি। আর সেটাই যেন পত্রবোমা হয়ে আছড়ে পড়েছে ময়দানে। নড়েচড়ে বসেছে বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি। রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁকে উদ্দেশ্য করে লেখা যে পত্রে সিএবি-র নাম উল্লেখ করা হয়নি। অথচ ক্রীড়ামন্ত্রীর কাছে তারই জবাবি চিঠি দিয়ে এলেন সংস্থার পদাধিকারীরা! সিএবি-র প্রাক্তন প্রেসিডেন্ট তথা আইপিএল গভর্নিং কাউন্সিলের এক সময়কার সদস্য অভিষেক ডালমিয়া ইন্দ্রনীল খাঁকে চিঠি লিখে অভিযোগ করেন, ময়দানের এক ‘স্বনামধন্য’ ক্রীড়া সংস্থায় নানা দুর্নীতির কালি ছিটিয়েছে। টাকার বিনিময়ে খেলোয়াড়দের সুযোগ করে দেওয়ার মতো গুরুতর…


