তৈরি হবে এক লক্ষ দর্শকাসনের ইডেন, হাওড়ায় অ্যাকাডেমি, সিএবি প্রেসিডেন্ট হয়ে কী বললেন সৌরভ?
সন্দীপ সরকার, কলকাতা: শারদীয়ার সাজে মহানগরী। অনেক পুজোর উদ্বোধন হয়ে গিয়েছে। প্যান্ডেল হপিং শুরু। রাস্তায় কালো কালো মাথার সারি। শহরজুড়ে সাজ সাজ রব। দুর্গাপুজোর আবহে বাংলার ক্রিকেটেও নতুন ভোর। ক্রিকেট প্রশাসনে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় ইনিংস শুরু করলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। সিএবি প্রেসিডেন্ট হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মনোনয়ন জমা করেছিলেন ১৪ সেপ্টেম্বর। সোমবার, ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় বাইপাসের ধারে অভিজাত হোটেলে হয়ে গেল সিএবি-র বার্ষিক সাধারণ সভা। প্রেসিডেন্ট হলেন সৌরভ। ভাইস প্রেসিডেন্ট নীতীশরঞ্জন দত্ত। সচিব বাবলু কোলে। যুগ্মসচিব মদন ঘোষ ও কোষাধ্যক্ষ সৌরভের…



