Actor Arrest in Drug Case: থানায় তুলে এনে রক্তপরীক্ষা পুলিসের! মাদক মামলায় গ্রেফতার জনপ্রিয় অভিনেতা…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাদক সেবনের অভিযোগে সোমবার অভিনেতা শ্রীকান্তকে (Srikanth) গ্রেফতার করেছে চেন্নাই পুলিস। সকালে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নুঙ্গমবাক্কম থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁর রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর, পুলিস তাঁকে প্রসাদের সঙ্গে যোগসূত্র থাকার অভিযোগে গ্রেফতার করে। প্রসাদ একজন প্রাক্তন এআইএডিএমকে (AIADMK) সদস্য, যাকে আগে চেন্নাইয়ের এক পানশালার মারামারির ঘটনায় গ্রেফতার করা হয়েছিল। তদন্তে মাদকের সংশ্লিষ্টতা পাওয়ায় মামলাটি আরও বড় আকারে তদন্ত করা হচ্ছে। এই মামলায় নজরে…

