ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ভোপাল, মধ্যপ্রদেশ: সিওনির একটি হোটেলে ছিলেন এক যুগল। তাঁদের বিরুদ্ধে কোনও অপরাধের অভিযোগও নেই। অথচ সেই যুগলকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে যুবকটিকে মিথ্যা গাঁজা কেসে ফাঁসানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠল পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিকের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। অভিযোগ, সেখানেই এক পুলিশ আধিকারিককে ওই যুবকের ব্যাগে গাঁজা ঢুকিয়ে দেওয়ার নির্দেশ দিতে শোনা গিয়েছে। জানা গিয়েছে এই ঘটনা গত ১৩ নভেম্বরের। মধ্যপ্রদেশের সিওনির একটি হোটেলে এক অবিবাহিত প্রাপ্তবয়স্ক যুগলের সঙ্গে কথা বলছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দীপক মিশ্র।…







