‘১৮০০০ শিক্ষক পদে চাকরি’ নিয়ে শিক্ষাসচিবকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ হাইকোর্টের
#কলকাতা: রাজ্যের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ১৮ হাজার শূন্যপদের তালিকা চেয়ে পাঠালেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার তিনি জানান, দু’-তিন দিনের মধ্যে রাজ্যের প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে শূন্য পদের তালিকা তাঁর কাছে জমা দিতে হবে। কারণ, বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে তাঁর কাছে খবর এসেছে, আদালতের জন্যই না কি ওই শূন্যপদে চাকরি প্রার্থীদের চাকরি দেওয়া যাচ্ছে না। তিনি বলেন, ১৮০০০ চাকরি কী ধরনের চাকরি? শিক্ষা সংক্রান্ত চাকরি হলে তার বিভাজন কী? রাজ্যের শিক্ষাসচিবকে রিপোর্ট পেশ করার নির্দেশ…

