Airtel Price Hike: Airtel রিচার্জে বড় চেঞ্জ; দামি হল এয়ারটেল, নীরবে বন্ধ সস্তা প্ল্যান, উধাও সুবিধা
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তারিফ বাড়ছে এয়ারটেল (Airtel)-এর! ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর (India’s second-largest telecom operator) এয়ারটেল (Airtel) নীরবে তাদের ৭৯৯ টাকার প্ল্যানটা সরিয়ে দিল (Rs 799 plan)। তারা বাড়িয়ে দিল ৮৫৯ টাকার (Rs 859 plan) প্ল্যানটিও। নিঃশব্দে পরিবর্তন ভারতী এয়ারটেল তাদের প্রিপেইড প্ল্যানে নিঃশব্দে বেশ কিছু পরিবর্তন এনেছে। গ্রাহকদের মধ্য়ে জনপ্রিয় ৮৪ দিনের একটি প্ল্যানের দাম বাড়ানোর পাশাপাশি একটি সাশ্রয়ী প্ল্যান পুরোপুরি বন্ধ করে দিল তারা। রিচার্জ খরচ বাড়ছে দেশের অন্যতম শীর্ষ টেলিকম সংস্থা ভারতী এয়ারটেল…

