Airtel Price Hike: Airtel রিচার্জে বড় চেঞ্জ; দামি হল এয়ারটেল, নীরবে বন্ধ সস্তা প্ল্যান, উধাও সুবিধা

Airtel Price Hike: Airtel রিচার্জে বড় চেঞ্জ; দামি হল এয়ারটেল, নীরবে বন্ধ সস্তা প্ল্যান, উধাও সুবিধা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তারিফ বাড়ছে এয়ারটেল (Airtel)-এর! ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর (India’s second-largest telecom operator) এয়ারটেল (Airtel) নীরবে তাদের ৭৯৯ টাকার প্ল্যানটা সরিয়ে দিল (Rs 799 plan)। তারা বাড়িয়ে দিল ৮৫৯ টাকার (Rs 859 plan) প্ল্যানটিও।

নিঃশব্দে পরিবর্তন

ভারতী এয়ারটেল তাদের প্রিপেইড প্ল্যানে নিঃশব্দে বেশ কিছু পরিবর্তন এনেছে। গ্রাহকদের মধ্য়ে জনপ্রিয় ৮৪ দিনের একটি প্ল্যানের দাম বাড়ানোর পাশাপাশি একটি সাশ্রয়ী প্ল্যান পুরোপুরি বন্ধ করে দিল তারা।

রিচার্জ খরচ বাড়ছে

দেশের অন্যতম শীর্ষ টেলিকম সংস্থা ভারতী এয়ারটেল তাদের প্রিপেইড পোর্টফোলিওতে বড়সড় রদবদল ঘটিয়েছে। কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই বেশ কিছু জনপ্রিয় প্ল্যানের দাম বাড়ানো হয়েছে এবং কিছু ক্ষেত্রে সুবিধা কমিয়ে দেওয়া হয়েছে। ২০ এপ্রিল ২০২৬-এর এই সিদ্ধান্তের ফলে সাধারণ গ্রাহকদের রিচার্জ খরচ আরও বাড়তে চলেছে।

৮৫৯ টাকার প্ল্যান এখন ৮৯৯ টাকা

এয়ারটেলের অত্যন্ত জনপ্রিয় ৮৫৯ টাকার প্রিপেইড প্ল্যানটির দাম বাড়িয়ে ৮৯৯ টাকা করা হয়েছে। এই প্ল্যানে ৮৪ দিনের, প্রতিদিন ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড কল এবং ১০০টি এসএমএস পাওয়া যায়। দাম বাড়লেও প্ল্যানটি কিন্তু একই নেই! এই প্ল্যান থেকে ‘RewardsMini’ সাবস্ক্রিপশন সুবিধাটি সরিয়ে নেওয়া হয়েছে (যা আগে প্রতি মাসে ৮০ টাকা ক্যাশব্যাক দিত)।

৭৯৯ টাকার প্ল্যান বন্ধ

গ্রাহকদের অতি পছন্দের ৭৯৯ টাকার প্ল্যানটি (৭৭ দিনের বৈধতা, ১.৫ জিবি/দিন ডেটা) কোম্পানি পুরোপুরি বন্ধ করে দিয়েছে। এর ফলে ১.৫ জিবি দৈনিক ডেটার জন্য গ্রাহকদের এখন সরাসরি ৮৯৯ টাকার প্ল্যানটিই বেছে নিতে হবে।

কেন এই বদল?

টেলিকমের বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, গড় আয় বা ‘অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার’ বাড়াতে এবং গ্রাহকদের ৫জি পরিষেবার দিকে উৎসাহিত করতেই এয়ারটেল এই কৌশলগত পদক্ষেপ নিয়েছে।

(Feed Source: zeenews.com)