ফের গুলিচালনা মার্কিন মুলুকে, আলাবামায় নিহত ৪
মন্টগোমারি (আলাবামা): ফের গুলিচালনার ঘটনায় (Mass Shooting) রক্তাক্ত আমেরিকা (USA) । এবারের ঘটনা আলাবামা (Alabama) প্রদেশের ‘ডেডভিল’-এ। শনিবার রাতে সেখানকার এক ‘ডান্স স্টুডিও’-তে আচমকা গুলি চলে বলে স্থানীয় প্রশাসনের দাবি। তাতে এখনও পর্যন্ত ৪ জনের প্রাণহানির খবর পাওয়া গিয়েছে। জখম একাধিক। তবে কে বা কারা এই রক্তপাতের নেপথ্যে রয়েছে, কেনই বা এমন ঘটল সে ব্যাপারে কুলুপ এঁটেছে আলাবামা প্রশাসন। যা জানা গেল… আলাবামার স্থানীয় সময় অনুযায়ী, শনিবার রাত তখন সাড়ে দশটা। সংবাদসংস্থা এএফপি-র দাবি, ‘ডেডভিল’-এর ‘মাহগোনি মাস্টারপিস ডান্স স্টুডিও’-তে…

