অনুষ্ঠান করতে গিয়ে তীক্ত অভিজ্ঞতা জোজোর, ক্ষোভ উগরে দিলেন পৌষালীর দলের বিরুদ্ধে!
কলকাতা: সোশ্যাল মিডিয়া বর্তমানে নিজেদের মতামত প্রকাশ থেকে শুরু করে ভাল বা মন্দ অনুভূতি বলা.. সব কিছুর একটা জায়গা হয়ে উঠেছে। তবে সোশ্যাল মিডিয়া অনেক সময়, ক্ষোভপ্রকাশেরও জায়গা হয়ে ওঠে বই কি! নিজেদের সমস্যার কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেন অনেকেই। তবে এবার, কোনও সাধারণ মানুষ নয়.. শো করতে গিয়ে সমস্যার মুখোমুখি জনপ্রিয় সঙ্গীতশিল্পী জোজো (Jojo)। সম্প্রতি, বিজয়গড়ে একটি অনুষ্ঠান করতে গিয়েছিলেন জোজো। আর সেখানে গিয়ে সমস্যার মুখোমুখি হন জোজো। সেই কথা সোশ্যাল মিডিয়ায় বিস্তারিত জানিয়েছেন জোজো। …

