Pousali Banerjee Hospitalized: হাসপাতালে ভর্তি পৌষালী বন্দ্যোপাধ্যায়, হঠাত্ কী হল গায়িকার?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আচমকাই অসুস্থ হয়ে পড়লেন বাংলার জনপ্রিয় লোকসংগীত শিল্পী পৌষালী বন্দ্যোপাধ্যায়। ১ মে, অর্থাৎ মে দিবসের দিন রাত ১২টা নাগাদ গায়িকা শারীরিক অস্বস্তি বোধ করায় তাঁকে তড়িঘড়ি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। এই খবরে স্বভাবতই দুশ্চিন্তায় পড়েছিলেন তাঁর অগণিত ভক্ত ও অনুরাগী। গায়িকার অসুস্থতা নিয়ে চারদিকে জল্পনা শুরু হলেও, তাঁর পরিবার থেকে আশ্বস্ত করা হয়েছে। পৌষালীর স্বামী পারিজাত সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, চিন্তার খুব বেশি কারণ নেই। মূলত রুটিন চেকআপ করানোর জন্যই গায়িকাকে হাসপাতালে…

