আনন্দপুরে ঝোপের ধার থেকে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার ! শরীরে একাধিক আঘাতের চিহ্ন
কলকাতা : সাতসকালে আনন্দপুরে অজ্ঞাত পরিচয় এক মহিলার দেহ উদ্ধার। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঝোপের ধার থেকে উদ্ধার হয় মহিলার রক্তাক্ত দেহ। মৃতার শরীরে মিলেছে একাধিক আঘাতের চিহ্ন। দেহটি কেউ বা কারা খুন করে ফেলে রেখে গেছে বলে অনুমান পুলিশের। ঘটনার তদন্ত শুরু করেছে আনন্দপুর থানার পুলিশ। প্রথমে তারা ওই মহিলার পরিচয় জানার চেষ্টা করছে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, শরীরের বিভিন্ন জায়গায়, মাথায় আঘাতের চিহ্ন ছিল। এক প্রত্যক্ষদর্শী জানান, সাড়ে ৫টা নাগাদ ওই স্থান দিয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু,…

