যোগী আদিত্যনাথের জীবন এবার বড়পর্দায়, মুখ্যভূমিকায় অভিনয় করছেন কে?
কলকাতা: উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) জীবন এবার বড়পর্দায়! তৈরি হচ্ছে নতুন ছবি, ‘অজয়: দ্য আনটোল্ড স্টোরি অফ আ যোগী’ (Ajey : The Untold Story Of A Yogi)। সম্রাট সিনেম্যাক্স তাদের আসন্ন ছবির ঘোষণা করেছে আজই। কেন এই বিশেষ দিনটিকেই বেছে নেওয়া হল? কারণ আজ যোগী আদিত্যনাথের জন্মদিন। বিশেষ এই দিনেই ঘোষণা করা হল, যোগী আদিত্যনাথের জীবনী এবার উঠে আসবে বড়পর্দায়। আজ প্রকাশ্যে আনা হয়েছে ছবিটার একটি পোস্টারও। সেখানে সিনেমার মুখ্যচরিত্রে থাকছেন অভিনেতা অনন্ত জোশী (Anant Joshi)।…

