বাবা গড়তেন ইনিংস, ছেলে চার-ছক্কার তাণ্ডব চালাচ্ছেন, ব্যাট হাতে দ্রাবিড়-পুত্রের প্রলয়
তাঁর বাবা ক্রিকেট মাঠের কিংবদন্তি। গোটা বিশ্ব যাঁকে কুর্নিশ করে ‘দ্য ওয়াল,’ ‘মিস্টার ডিপেন্ডেবল’ নামে। ভারতকে অজস্র ম্যাচ জিতিয়েছেন। অসংখ্য ম্যাচে পতন রুখে দিয়েছে তাঁর চওড়া ব্যাট। তিনি রাহুল দ্রাবিড়। আন্তর্জাতিক ক্রিকেটে ৩ ফর্ম্যাট মিলিয়ে ২৪ হাজারের ওপর রান করেছেন ভারতের হয়ে। এবার ক্রিকেট মাঠে ঝড় তুলেছেন রাহুল দ্রাবিড়ের পুত্র অনভয় দ্রাবিড়। অনূর্ধ্ব ১৯ বিনু মাঁকড় ট্রফিতে কর্নাটকের হয়ে দিল্লির বিরুদ্ধে ৪১ বলে ৮৫ রানের বিধ্বংসী ইনিংস খেললেন। দিল্লির বিরুদ্ধে রানের পাহাড়ে কর্নাটক। সোমবার ৪৯ ওভারে ৪ উইকেট…

