‘ছাত্রদের মারধর করছেন, লজ্জা করে না? নিজেদের ভগবান ভাবছেন?’ নেতা-মন্ত্রীদের বিঁধে চরম হুঁশিয়ারি অরিজিতের
Arijit Singh in support of Students: “ছাত্রদের মারধর করছেন, লজ্জা করে না?” শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সোশ্যাল মিডিয়ায় রুখে দাঁড়ালেন গায়ক অরিজিৎ সিং! নেতা-মন্ত্রীদের কড়া ভাষায় আক্রমণ করার পাশাপাশি দেশের শিক্ষা মন্ত্রকের ইমেল আইডি শেয়ার করে সাধারণ মানুষকে অধিকার আদায়ের জন্য চিঠি লেখার আহ্বান জানালেন তিনি। জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সামাজিক এবং রাজনৈতিক অন্যায়-অবিচারের বিরুদ্ধে তারকাদের মুখ খোলা নতুন ঘটনা নয়, তবে সেই কণ্ঠ যদি হয় অরিজিৎ সিংয়ের হয়, তবে তার প্রভাব যে সুদূরপ্রসারী, তা বলার অপেক্ষা রাখে…

)