Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
Gen Z Protest : ‘দেশকে ভুল পথে যেতে দেওয়া যায় না’, জেন জি আন্দোলনের মাঝেই হঠাৎ মুখ খুললেন কপিল দেব
Gen Z Protest :  ‘দেশকে ভুল পথে যেতে দেওয়া যায় না’, জেন জি আন্দোলনের মাঝেই হঠাৎ মুখ খুললেন কপিল দেব

Kapil Dev : দিল্লিতে জেন জি-দের আন্দোলন। তা নিয়ে হঠাৎ করেই কপিল দেব মুখ খুললেন। বললেন, তরুণ প্রজন্ম যা বলে, সব যে ঠিক, তা কিন্তু নয়। জেন জি-দের উদ্দেশে বার্তা কপিল দেবের। কলকাতা : ভারতের ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক কপিল দেব দেশের তরুণ প্রজন্মকে আরও দায়িত্বশীল হওয়ার বার্তা দিলেন। তাঁর মতে, তরুণদের উচিত অন্যের কথা মন দিয়ে শোনা, অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া এবং কোনও বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে বিভিন্ন দিক বিবেচনা করা। এক সাক্ষাৎকারে ৬৭ বছর বয়সি প্রাক্তন ভারতীয়…

Read More

‘দেশের সবচেয়ে বড় শক্তি, আমাদের তরুণ প্রজন্ম..’, NEET প্রশ্নফাঁস কাণ্ডে মুখ খুললেন দেব
‘দেশের সবচেয়ে বড় শক্তি, আমাদের তরুণ প্রজন্ম..’, NEET প্রশ্নফাঁস কাণ্ডে মুখ খুললেন দেব

  কলকাতা: সোনম ওয়াংচুকের (Sonam Wangchuk) দীর্ঘ অনশন, অনশন ভঙ্গ থেকে শুরু করে দিল্লির ছাত্র আন্দোলন.. নিট প্রশ্নফাঁসের আঁচ এসে লেগেছে কলকাতাতেও। আজ NEET-কাণ্ডের প্রতিবাদে বামপন্থী ছাত্র সংগঠনের মিছিল ঘিরে উত্তাল হল ধর্মতলা! পুলিশকে লক্ষ্য করে ছোড়া হল জুতো, ইট থেকে জলের বোতল। পাল্টা লাঠি চলল, ছোড়া হল কাঁদানে গ্যাসও। আর এই পরিস্থিতিতে, মুখ খুললেন অভিনেতা-প্রযোজক দেব (Dev)। বর্তমানে তিনি ‘দাদাগিরি’ থেকে শুরু করে, নিজের প্রথম পরিচালনার কাজ.. সমস্ত কিছু নিয়েই যথেষ্ট ব্যস্ত তিনি, দেব (Dev)। তবে আজ, NEET…

Read More

CJP Protest: থ্রি ইডিয়টসের কোন ইডিয়ট মুখ খুললেন ছাত্র আন্দোলন ও শিক্ষা ব্যবস্থা নিয়ে?
CJP Protest: থ্রি ইডিয়টসের কোন ইডিয়ট মুখ খুললেন ছাত্র আন্দোলন ও শিক্ষা ব্যবস্থা নিয়ে?

  এরই মধ্যেই ছবির চতুর সোনম ওয়াংচুককে সমর্থন করে একটি ভিডিও পোস্ট করেছিলেন৷ এবার ছবির ৩ ইডিয়টের মধ্যে আরও এক ইডিয়ট মুখ খুললেন৷ বলা যেতে পারে কিছুটা চাপে পড়েই তিনি পাশে দাঁড়ালেন ছাত্রদের৷ কোন ইডিয়ট মুখ খুললেন? তিনি অভিনেতা আর. মাধবন। সম্প্রতি এফটিটিআই (FTII)-এর শিক্ষার্থীদের সমালোচনার মুখে পড়েন তিনি৷ পুণে ফিল্ম ইনস্টিটিউটের চেয়ারম্যান কেন ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুলছেন না, তাই নিয়ে ট্রোলের মুখে পড়েন অভিনেতা৷   এরপর আর. মাধবন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দীর্ঘ নোট শেয়ার করেন, যেখানে তিনি…

Read More

Sachin Tendulkar : ‘…প্রতারণা নয়’, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন সচিন তেন্ডুলকর, শিক্ষার্থীদের পাশে মাস্টার ব্লাস্টার
Sachin Tendulkar : ‘…প্রতারণা নয়’, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন সচিন তেন্ডুলকর, শিক্ষার্থীদের পাশে মাস্টার ব্লাস্টার

  সোমবার (২০ জুলাই) সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই আন্দোলন আরও তীব্র আকার ধারণ করে। ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র ডাকে হাজার হাজার ছাত্র-যুবক দিল্লির কেন্দ্রস্থলে ‘চলো পার্লামেন্ট’ মিছিলে অংশ নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাজধানীর একাধিক রাস্তায় ব্যারিকেড বসায়। আন্দোলনকারীদের অভিযোগ, তাঁদের অনেককেই জন্তর মন্তরে মূল জমায়েতে পৌঁছাতে বাধা দেওয়া হয়। পাশাপাশি বিক্ষোভকারীদের দাবি, জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করেছে। ছাত্র আন্দোলনের বিষয়ে দীর্ঘদিন নীরব থাকার জন্য ভারতীয় ক্রিকেট মহলও সমালোচনার মুখে পড়েছিল।…

Read More

‘ছাত্রদের মারধর করছেন, লজ্জা করে না? নিজেদের ভগবান ভাবছেন?’ নেতা-মন্ত্রীদের বিঁধে চরম হুঁশিয়ারি অরিজিতের
‘ছাত্রদের মারধর করছেন, লজ্জা করে না? নিজেদের ভগবান ভাবছেন?’ নেতা-মন্ত্রীদের বিঁধে চরম হুঁশিয়ারি অরিজিতের

  Arijit Singh in support of Students: “ছাত্রদের মারধর করছেন, লজ্জা করে না?” শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সোশ্যাল মিডিয়ায় রুখে দাঁড়ালেন গায়ক অরিজিৎ সিং! নেতা-মন্ত্রীদের কড়া ভাষায় আক্রমণ করার পাশাপাশি দেশের শিক্ষা মন্ত্রকের ইমেল আইডি শেয়ার করে সাধারণ মানুষকে অধিকার আদায়ের জন্য চিঠি লেখার আহ্বান জানালেন তিনি। জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সামাজিক এবং রাজনৈতিক অন্যায়-অবিচারের বিরুদ্ধে তারকাদের মুখ খোলা নতুন ঘটনা নয়, তবে সেই কণ্ঠ যদি হয় অরিজিৎ সিংয়ের হয়, তবে তার প্রভাব যে সুদূরপ্রসারী, তা বলার অপেক্ষা রাখে…

Read More

Bangladesh Unrest: ‘জুলাই কারোর বাপের না’, ছাত্রদের মুজিবের কবর ভাঙার ডাকে ক্ষুব্ধ আন্দোলনকারী নায়িকা…
Bangladesh Unrest: ‘জুলাই কারোর বাপের না’, ছাত্রদের মুজিবের কবর ভাঙার ডাকে ক্ষুব্ধ আন্দোলনকারী নায়িকা…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বঙ্গবন্ধুর শেখ মুজিবর রহমানের (Mujibar Rahman) কবর ভাঙতে গিয়ে এবার আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিরোধের মুখে পড়ল বাংলাদেশ (Bangladesh) জাতীয় নাগরিক পার্টির (NCP)কর্মীরা। সংঘর্ষে এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর মিলেছে।  রণক্ষেত্রের চেহারা নিল গোপালগঞ্জ। জারি করা হল কারফিউ। এরপরই সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে নেতাকর্মীদের অনেকেই গোপালগঞ্জের দিকে আসার আহ্বান জানান। জাতীয় নাগরিক পার্টির এই ডাকের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জুলাই যোদ্ধা ফারজানা সিঁথি। তিনি এনসিপি নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন যে ‘গোপালগঞ্জে আসেন’ এমন অনুরোধ যে রাজনৈতিক…

Read More

পরীক্ষা দেব না দাবি নয়, পরীক্ষা দিতে চেয়ে পাঁচিল টপকালেন বিশ্বভারতীর পড়ুয়ারা
পরীক্ষা দেব না দাবি নয়, পরীক্ষা দিতে চেয়ে পাঁচিল টপকালেন বিশ্বভারতীর পড়ুয়ারা

#বীরভূম: অনলাইনে পরীক্ষার দাবি অথবা পরীক্ষার দিন পেছানোর দাবিতে একাধিকবার বিশ্বভারতীতে ছাত্র আন্দোলন দেখা গিয়েছে। তবে এবার বিশ্বভারতীর বেশ কিছু বিভাগের বকেয়া পরীক্ষা দেওয়ার দিনক্ষণ ঘোষণার দাবিতে বিক্ষোভ দেখালেন পড়ুয়াদের একাংশ। মূলত পরীক্ষার দিনক্ষণ ঘোষণার দাবিতে স্মারকলিপি জমা দিতে এসে তাঁরা বাধা পেলে প্রথমে বিশ্বভারতীর পাঁচিল টপকে কেন্দ্রীয় কার্যালয়ের কাছে পৌঁছে যান পরীক্ষার্থীরা। কিন্তু সেখানেও কার্যালয়ে বন্ধ থাকায় তাঁরা স্মারকলিপি জমা দিতে পারেননি। বকেয়া পরীক্ষা দেওয়ার দিনক্ষণ ঘোষণার দাবিতে সোমবার পড়ুয়াদের একাংশ স্মারকলিপি জমা দেওয়ার জন্য বিশ্বভারতীতে এলে তাঁদের…

Read More