Asrani Funeral: ‘আধে ইধার যাও, আধে উধার যাও, ঔর বাকি হামারে সাথ আও’! আসরানির কিংবদন্তি ডায়লগই যেন ফিরল শ্মশানে, কেউ এলেন না! কেন?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দীপাবলির রাতে যখন সারা দেশ মেতে উঠেছে আলোর উত্সবে, তখনই এল দুঃসংবাদ। সোমবার চলে গেলেন ভারতীয় সিনেমার ইতিহাসের অন্যতম সেরা কমেডিয়ান গোবর্ধন আসরানি (Govardhan Asrani), যিনি আসরানি নামেই পরিচিত। ৩৫০টির বেশি ছবিতে অভিনয় করেছেন অথচ আসরানির শেষযাত্রায় এলেন না বলিউডের কেউই, কিন্তু কেন এলেন না কেউ? মঙ্গলবার জানা গেল সত্য়িটা। সোমবার বিকেল ৩টে নাগাদ প্রয়াত হন আসরানি। কিন্তু অভিনেতার মৃত্যুর কথা কেউ ঘুণাক্ষরেও জানতে পারেনি। রাত ৮টাতে সম্পন্ন হয় তাঁর শেষকৃত্য। সেই শেষকৃত্য়ে শুধুমাত্র…

