বিপদে সহকর্মীর মেয়ে, প্রাণ বাঁচাতে কী করলেন আয়েশা?
কলকাতা: নতুন সিনেমায় অভিনেত্রী আয়েশা ভট্টচার্য্য। সঙ্গে থাকছেন, ভুবন দে, জিয়া মুখোপাধ্যায়, পায়েল মুখোপাধ্যায় ও অন্যান্যরা। পরিচালক সত্যজিৎ দাস এর পরিচালনায় আসছে নতুন ছবি ‘বিনি সুতোর টান’। আগামী ৬ ফেব্রুয়ারি বড়পর্দায় মুক্তি পেতে চলেছে সিনেমাটি। দে এন্টারটেনমেন্টের ব্যানারে মুক্তি পাবে নতুন এই ছবিটি। মুখ্যভূমিকায় অভিনয় করছেন, আয়েশা ও ভুবন। ছবিতে নীলের চরিত্রে দেখা যাবে অভিনেতা ভুবন দে-কে। কলকাতা শহরে নীল একজন মধ্যবিত্ত বাড়ির ছেলে, তার ৬ বছরের কন্যা বিনিকে নিয়েই তার সংসার। বিনির মা নেই। নীলের স্ত্রী দীপা বিনিকে…

