বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
করাচি: বালুচিস্তানের যুবরাজ মহম্মদ খান আহমেদজাইকে অপহরণের অভিযোগ। তিন সশস্ত্র দেহরক্ষীর সঙ্গে তাঁকেও অপহরণ করা হয়েছে বলে জানা যাচ্ছে। কলাতের খান, সুলেমান খান দাউদের ছেলে মহম্মদ। এখনও পর্যন্ত খোঁজ মেলেনি তাঁর। (Balochistan Prince Abducted) প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সোমবার রাতে গাড়িতে চেপে খুজদার থেকে কলাত যাচ্ছিলেন মহম্মদ। সেই সময় কিছু সশস্ত্র লোকজন তাঁর উপর চড়াও হয়। হাইওয়ে থেকেই তাঁকে অপহরণ করা হয়। কোয়েট্টার পুলিশ জানিয়েছে, মাথায় বন্দুক ঠেকিয়ে অপহরণ করা হয় মহম্মদ এবং তাঁর তিন সশস্ত্র দেহরক্ষীকে। (Baloch…

