Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
‘বাংলাদেশকে ব্ল্যাকলিস্ট করেছি, আর জীবনে যাব না’, বলছেন রশিদ খানের পুত্র আরমান
‘বাংলাদেশকে ব্ল্যাকলিস্ট করেছি, আর জীবনে যাব না’, বলছেন রশিদ খানের পুত্র আরমান

Bangladesh News: বিগত কয়েকদিন ধরেই অশান্ত বাংলাদেশের বিভিন্ন প্রান্ত। ছায়ানট, উদীচী ভাঙচুর, দীপু চন্দ্র দাসের নৃশংস মৃত্যু, সংবাদপত্রের অফিসে হামলা – বাদ যায়নি কিছুই। প্রতিবেশী দেশের এ হেন পরিস্থিতিতে ক্ষুব্ধ প্রয়াত সঙ্গীতশিল্পী উস্তাদ রশিদ খানের পুত্র আরমান খান। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, বাংলাদেশে আর যাবেন না। বাংলাদেশের এই পরিস্থিতিতে যথেষ্টই ক্ষুব্ধ তিনি। আরমান বলছেন, ‘শেষ কয়েকদিন ধরেই বাংলাদেশের খবর শুনছি। সোশ্যাল মিডিয়ায় অত প্রচার যখন হয়নি, তার আগে থেকেই শুনছি আমি। ওখানে হিন্দুদের জ্বালিয়ে মারা হচ্ছে। গাছে ঝুলিয়ে দেওয়া হচ্ছে।…

Read More

‘ষড়যন্ত্র করে মারা হয়েছে’, দীপু দাসের মৃত্যুতে আর কী অভিযোগ তাঁর ভাই ঋত্বিকের?
‘ষড়যন্ত্র করে মারা হয়েছে’, দীপু দাসের মৃত্যুতে আর কী অভিযোগ তাঁর ভাই ঋত্বিকের?

বাংলাদেশ : নৃশংস ভাবে হত্যা করা হয়েছে বাংলাদেশের হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে। কেন মেরে ফেলা হল তাঁকে? কী অভিযোগ মৃতের ভাই ঋত্বিক দাসের? ভিডিও কলে এবিপি আনন্দর সাংবাদিক অর্ণব মুখোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছিল তাঁর। দাদার এ হেন ভয়াবহ মৃত্যুতে কী অভিযোগ ভাইয়ের? ঋত্বিক জানিয়েছেন, ঘটনার দিন সন্ধে ৮টা নাগাদ তাঁরা দীপুর এক বন্ধুর মাধ্যমে প্রথমে ফোনে খবর পান। প্রাথমিক ভাবে যে থানায় তাঁরা যান, সেখানে পুলিশ বলেন তাঁরা কিছু করতে পারবেন না। ভালুকা থানায় যেতে হবে। এর মধ্যেই…

Read More

পদ্মাপারে ফের অশান্তি, ঢাকায় পুড়ে ছাই অবসরপ্রাপ্ত মেজরের বাড়ি
পদ্মাপারে ফের অশান্তি, ঢাকায় পুড়ে ছাই অবসরপ্রাপ্ত মেজরের বাড়ি

Bangladesh News: বাংলাদেশে দাপাচ্ছে দুষ্কৃতীরা, সেনার অধীনেও চলছে হিংসা। অবসরপ্রাপ্ত মেজর মহম্মদ আলি সমনের ঢাকার বাড়িতে আগুন। দাউদাউ আগুনে পুড়ে ছাই অবসরপ্রাপ্ত সেনাকর্তার বাড়ি। বিএনপি-জামাতের বিরুদ্ধে হামলার অভিযোগ অবসরপ্রাপ্ত সেনাকর্তার। শেখ হাসিনার পদত্যাগের পর হিংসায় মোট ২৩২ জনের মৃ্ত্যু, খবর প্রথম আলো সূত্রে। আজ বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের শপথগ্রহণ। সরকারের প্রধান হিসেবে শপথ নিতে পারেন মহম্মদ ইউনূস। আন্দোলন শুরু হয়েছিল কোটা সংস্কার নিয়ে। তবে এখন বাংলাদেশের চিত্রটা পুরোই অন্য। সর্বত্র দেখা গিয়েছে হিংসার চিত্র। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন…

Read More

নৈরাজ্যের বাংলাদেশে উন্মত্ত জনতার দাপাদাপি, বিপন্ন সংখ্যালঘু হিন্দুরা
নৈরাজ্যের বাংলাদেশে উন্মত্ত জনতার দাপাদাপি, বিপন্ন সংখ্যালঘু হিন্দুরা

Bangladesh Violence: পুড়ছে বাড়িঘর, চলছে ভাঙচুর, পিটিয়ে খুন, অবাধ লুঠপাট… গত ২৪ ঘণ্টায় একসঙ্গে এইসব নৃশংস, নির্মম, অমানবিক ঘটনার ইতিমধ্যেই সাক্ষী থেকেছে বাংলাদেশ। কোথাও সেতু থেকে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হয়েছে দেহ। কোথাও জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে ২৪ জনকে। হামলার হাত থেকে রেহাই পায়নি নাবালকও। সেনাপ্রধানের আশ্বাসের পরেও জ্বলছে বাংলাদেশ। চারিদিকে হিংসার ছবি। সোমবার ৫ অগস্ট দুপুরে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা। তারপরেই বোনকে সঙ্গে নিয়ে দেশ ছাড়েন তিনি। এরপর থেকেই অশান্তির মাত্রা বাড়তে শুরু করেছে বাংলাদেশের প্রতিটি…

Read More