Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
Sheikh Hasina: চলতি সপ্তাহেই ভারতে থাকার বৈধ মেয়াদ শেষ, হাসিনার ভাগ্য নিয়ে তুঙ্গে জল্পনা
Sheikh Hasina: চলতি সপ্তাহেই ভারতে থাকার বৈধ মেয়াদ শেষ, হাসিনার ভাগ্য নিয়ে তুঙ্গে জল্পনা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শেখ হাসিনাকে দেশে ফেরানো নিয়ে কিছুদিন আগে বাংলাদেশে যে চিত্কার ছিল তা খানিকটা স্থিমিত হয়ে এসেছে। এদিকে, বৃস্পতিবারই শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে। অর্থাত্ কূটনৈতিক পাসপোর্টের দৌলতে তিনি যে ভারতে ৪৫ দিন থাকতে পারেন তা পূর্ণ হচ্ছে ওইদিন। এখন প্রশ্ন তার পরে কী করবে ভারত। রাজনৈতিক মহলে প্রশ্ন, শুক্রবার থেকে শেখ হাসিনা কোন আইনের বলে ভারতে থাকবেন। মঙ্গলবার বিদেশ মন্ত্রকের এক মুখপাত্র জানিয়ে দিয়েছেন, কূটনৈতিক পাসপোর্টের দৌলতে শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ…

Read More

‘আমার সোনার বাংলা’য় আপত্তি, জাতীয় সঙ্গীত পাল্টানোর দাবি জামাতের, মুখ খুলল বাংলাদেশ সরকার
‘আমার সোনার বাংলা’য় আপত্তি, জাতীয় সঙ্গীত পাল্টানোর দাবি জামাতের, মুখ খুলল বাংলাদেশ সরকার

ঢাকা: পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি পুরোপুরি। বরং অশান্তিতে ইন্ধন প্রায় রোজই যোগ হয়ে চলেছে। জাতীয় সঙ্গীত পাল্টানোর দাবিও উঠতে শুরু করেছে বাংলাদেশে। সেই নিয়ে এবার মুখ খুলল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, নোবেলজয়ী মুহম্মদ ইউনূসের সরকার। বর্তমানে বাংলাদেশে বিতর্কের কোনও জায়গা নেই বলে জানিয়ে দেওয়া হয়েছে। (Bangladesh National Anthem) জাতীয় সঙ্গীত বদলের দাবি নিয়ে সরকারের অবস্থান জানিয়েছেন ইউনূসের ধর্ম বিষয়ক উপদেষ্টা এএফএম খালিদ হোসেন। শনিবার তিনি বলেন, “জাতীয় সঙ্গীত পাল্টানো নিয়ে কিছু ভাবছে না। এগুলো আসলে বিতর্ক সৃষ্টির প্রয়াস। বিতর্ক…

Read More

BGB| Bangladesh: সীমান্ত থেকে ভয়ে পালাবেন না, বিজিবিকে কড়া নির্দেশ বাংলাদেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
BGB| Bangladesh: সীমান্ত থেকে ভয়ে পালাবেন না, বিজিবিকে কড়া নির্দেশ বাংলাদেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  পেশাদারের মতো কাজ করুন। সীমান্তে ফেলানির মতো হত্যাকাণ্ডে আর দেখতে চাই না। শনিবার বিজিবির দফতরে বাহিনীর উচ্চপদ্স্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। ওই বৈঠকের তিনি বিজিবির উদ্দেশ্যে ওই কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান রোখার মূল দায়িত্ব বিজিবির। সীমান্তে পিঠ প্রদর্শন করবেন না। নিজেদের দায়িত্ব পেশদারিত্বের সঙ্গে পালন করুন। দুর্নীতি থেকে নিজেদের দূরে রাখতে বিজিবি সদস্যদের প্রতি কঠোর নির্দেশ দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতিকে…

Read More

Bangladesh Quota Movement: খুনের মামলায় অভিযুক্ত! ঢাকা থেকে গ্রেফতার হাসিনা সরকারের প্রাক্তন মন্ত্রী দীপু মনি
Bangladesh Quota Movement: খুনের মামলায় অভিযুক্ত! ঢাকা থেকে গ্রেফতার হাসিনা সরকারের প্রাক্তন মন্ত্রী দীপু মনি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গ্রেফাতার শেখ হাসিনা সরকারের সমাজকল্যাণ দফতরের প্রাক্তন মন্ত্রী দীপু মনি। সোমবার সন্ধ্যায় রাজধানীর বারিধারা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় । এমনটাই জানিয়েছে  ঢাকা মহানগর পুলিস।  মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে। তাঁকে আপাতত নিয়ে যাওয়া হয়েছে ডিএমপির গোয়েন্দা বিভাগের কার্যালয়ে। দীপু মনি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি এর আগে আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রী ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (চাঁদপুর- হাইমচর) সংসদীয় আসন থেকে নির্বাচিত হয়ে গত…

Read More

Bangladesh Quota Movement: হঠাত্ ভারত যাওয়ার হিড়িক বাংলাদেশ পুলিস কর্মীদের, তৈরি হচ্ছে আবেদনপত্রের স্তূপ
Bangladesh Quota Movement: হঠাত্ ভারত যাওয়ার হিড়িক বাংলাদেশ পুলিস কর্মীদের, তৈরি হচ্ছে আবেদনপত্রের স্তূপ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শেখ হাসিনা দেশ ছাড়ার পর একেবারে ডামাডোল শুরু হয়েছিল বাংলাদেশে। রাস্তায় পুলিস ছিল না। গড়িঘোড়া নিয়ন্ত্রণ করছিল ছাত্র-যুবকরা। বহু পুলিস কর্মী থানায় আসতেই ভয় পাচ্ছিলেন। এবার অন্য এক বিতর্ক। ডজন ডজন পুলিস কর্মী বিভিন্ন কারণ দেখিয়ে ভারত যাওয়ার জন্য আবেদন করেছেন। পুলিসের সদর দফতর থেকে ১২, ১৪ ও ১৫ আগস্ট ৫৫ পুলিস সদস্যকে ভারতে যাওয়ার অনুমতি ও ছুটি মঞ্জুর করা হয়েছে। রবিবার এ ধরনের আরও প্রায় ১০০ জনের বিষয়ে নির্দেশিকা জারি হয়েছে। ভারতে যাওয়ার…

Read More

Bangladesh Quota Movement: হাসিনাকে ব্রিটেনে আশ্রয় দেওয়া উচিত নয়, বিস্ফোরক বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংসদ
Bangladesh Quota Movement: হাসিনাকে ব্রিটেনে আশ্রয় দেওয়া উচিত নয়, বিস্ফোরক বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংসদ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি  ভারত থেকে কোথায় যাবেন তা এখনও বোঝা যাচ্ছে না। ব্রিটেনে চলে যাওয়ার একটা জল্পনা ছিল। এর মধ্যেই শেখ হাসিনাকে ব্রিটেনে যাতে আশ্রয় না দেওয়া হয় তার জন্য সরব হলেন, ব্রিটেনে বাংলাদেশী বংশোদ্ভূত এক ব্রিটিশ এমপি। রূপা হক নামে ওই বাংলাদেশি  বংশোদ্ভূত লোবার পার্টির ওই এমপি  ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য স্ট্যান্ডার্ডে এক নিবন্ধে লেখেন, শেখ হাসিনাকে যুক্তরাজ্যে আশ্রয় দেওয়া উচিত হবে না। তিনি লিখেছেন,…

Read More

Bangladesh Qouta Movement: উত্তপ্ত বাংলাদেশে দ্রুত আসুন প্লিজ, নাহলে মিস করবেন! মোদীকে আমন্ত্রণ ইউনূসের…
Bangladesh Qouta Movement: উত্তপ্ত বাংলাদেশে দ্রুত আসুন প্লিজ, নাহলে মিস করবেন! মোদীকে আমন্ত্রণ ইউনূসের…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার  গঠন হয়েছে। সেই সরকারের প্রধান হয়েছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনূস। তিনি এবার নরেন্দ্র মোদীকে দ্রুত ঢাকায় আসার আহ্বান জানালেন। শনিবার তৃতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে ড. ইউনূস এ কথা বলেন। ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ সামিটে ভার্চুয়ালি অংশ নেওয়া নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, ফিজি, ওমান ও ভিয়েতনামের রাষ্ট্র ও সরকার প্রধানদের দ্রুত বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান, নয়তো তারা…

Read More

Bangladesh Quota Movement: সীমান্ত পেরিয়ে চলে যাচ্ছে অত্যাচারিতরা, একেবাবেই সাজানো নাটক, দাবি বিএনপির
Bangladesh Quota Movement: সীমান্ত পেরিয়ে চলে যাচ্ছে অত্যাচারিতরা, একেবাবেই সাজানো নাটক, দাবি বিএনপির

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার পর গোটা বাংলাদেশজুড়েই অস্থিরতা দেখা দেয়। দেশে সংখ্যালঘুদের উপরে হামলা শুরু হয়। তাদের ধর্মীয়স্থলেও হামলা হয়। ভারত-বাংলাদেশ সীমান্তের বহু জায়গায় বাংলাদেশিদের জড়ো হতে দেখা যায়। তারা চান ভারতে চলে যেতে। তবে এরকম ঘটনা একেবারেই সাজানো বলে উল্লেখ করলেন বিএনপি মহাসচিব মির্জা ফকরুল আসমগীর। বুধবার ঠাকুরগাঁও নিজ বাসভবনে সাংবাদিকদের বলেন, একটি চক্র পরিকল্পিতভাবে বিভিন্ন নাটক সাজিয়ে এগুলো প্রচার করেছে। কয়েকদিন আগে বালিয়াডাঙ্গী দিয়ে ৩০০-৪০০ মানুষ চলে যাচ্ছে বলে…

Read More

Bangladesh Quota Movement: কোটা আন্দোলনে হিংসার জের, বাংলাদেশে নিষিদ্ধ হচ্ছে জামাত-ই-ইসলামি
Bangladesh Quota Movement: কোটা আন্দোলনে হিংসার জের, বাংলাদেশে নিষিদ্ধ হচ্ছে জামাত-ই-ইসলামি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সরকারি চাকরিতে কোটা আন্দোলনকে ঘিরে উত্তাল হল বাংলাদেশ। প্রাণ গেল প্রায় দুশো মানুষের। সুপ্রিম কোর্ট কোটা বাতিল করেছে।  শান্ত হয়েছে বাংলাদেশ। এরকম এক পরিস্থিতিতে বাংলাদেশের ইসলামপন্থী দল জামাত-ই-ইসলামি ও তার ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরকে নিষিদ্ধ করতে চলেছে হাসিনা সরকার। বুধবারই সম্ভবত এনিয়ে কোনও নির্দেশিকা জারি হয়ে যেতে পারে। সরকারের একাংশের দাবি, ছাত্র আন্দোলনকে কব্জা করে ফেলেছিল জামাত-ই-ইসলামি। তাদের জন্য এতজনের মৃত্যু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সম্প্রতি একটি বৈঠক করে শাসক ১৪ দলের…

Read More

Tanjin Tisha: কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ সহকারী ‘ভাই’, শোকে বিহ্বল তানজিন তিশা…
Tanjin Tisha: কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ সহকারী ‘ভাই’, শোকে বিহ্বল তানজিন তিশা…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিগত বেশ কয়েকদিন ধরেই উত্তাল বাংলাদেশ। সেখানকার কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হিংসা এতটাই ছড়িয়ে পড়ে যে বন্ধ করে দেওয়া হয় সমস্ত সংযোগ। হিংসায়,  গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার খবর আসতে থাকে। বুধবার জানা যায় কোটা সংস্কার আন্দোলনে প্রাণ হারিয়েছেন অভিনেত্রী তানজিন তিশার ব্যক্তিগত সহকারী, নাম আলামিন। আলামিনের মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন অভিনেত্রী নিজেই। মঙ্গলবার আলামিনকে নিয়ে তিশা লেখেন, ‘কিভাবে শুরু করব জানি না। আপনারা হয়তো সবাই ওকে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে চেনেন। কিন্তু ও আমার…

Read More