Hilsa| Bangladesh: ভারতকে ৩ হাজার টন ইলিশ নয়, রফতানির পরিমাণ কমিয়ে দিল বাংলাদেশ
সেলিম রেজা| ঢাকা: আসন্ন দুর্গাপুজো উপলক্ষ্যে আটটি শর্তে ৪৯টি প্রতিষ্ঠানকে ভারতে ২ হাজার ৪২০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়। এর মধ্যে ৪৮টি প্রতিষ্ঠান ৫০ টন করে ২ হাজার ৪০০ টন, আর একটি প্রতিষ্ঠান ২০ টন ইলিশ রপ্তানি করবে। প্রথম দিকে কথা ছিল মোট ৩ হাজার টন ইলিশ রফতানি করা হবে। রফতানির খবরে বাংলাদেশের ইলিশ দাম বেড়ে গিয়েছে। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের প্রধান নিয়ন্ত্রককে চিঠি দিয়ে এ তথ্য জানানো হয়।ভারতে তিন হাজার…




