Mehazabien Chowdhury Wedding: দীর্ঘ অপেক্ষার অবসান! বিয়ের আসরে আদনানকে জড়িয়ে কেঁদেই ফেললেন মেহজাবীন…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৩ বছরের প্রেম পেল পূর্ণতা, দীর্ঘদিনের প্রেমিক আদনান আল রাজীবকে বিয়ে করলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী (Mehazabien Chowdhury)। গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে আংটি বদল করেন তাঁরা। আজ সোমবার ঢাকার অদূরে একটি রিসর্টে বিয়ের আসর বসেছিল। সেখান থেকে একটি ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে। তাতে দেখা যায়, রাজীবকে জড়িয়ে ধরে চোখের জল আর ধরে রাখতে পারেননি মেহজাবীন। বিয়ের দিন মেহজাবীন পরেছিলেন সাদা লেহেঙ্গা। সঙ্গে মানানসই মুক্তো ও সোনার গয়না। অন্যদিকে আদনান পরেছিলেন চকোলেট রঙের শেরওয়ানি। বিয়ের…


