যদি একেনবাবুর অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে পড়ি, এই চরিত্রে আর আমায় দেখা যাবে না: অনির্বাণ
কলকাতা: এই চরিত্র তাঁকে বিশেষভাবে এনে দিয়েছে দর্শকদের ভালবাসা, এনে দিয়েছে পরিচিতি ও। আর সেই কারণে, অন্যান্য চরিত্রে অভিনয় করলেও, বারে বারে এই চরিত্রের কাছেই ফিরে এসেছেন তিনি। একেনবাবু আর অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborti) কোথাও যেন মিলেমিশে গিয়েছেন দর্শকদের কাছে। কিন্তু অনির্বাণের নিজের কাছে এই চরিত্র কতটা বিশেষ? কখনও কি এই চরিত্রের ভারে, ভারাক্রান্ত হয়ে পড়েন অনির্বাণ? নাকি প্রত্যেকবার তাঁকে অভিনয়ের নতুন নতুন রসদ যোগান একেনবাবু? একেনের নতুন ছবি ‘বেনারসে বিভীষিকা’-র আগে একেনের খুঁটিনাটি নিয়ে এবিপি লাইভ বাংলার (ABP…

