Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
Bengal Tigers CCL 2026: ‘যীশু আমাদের ধোনি’! ভরা সাংবাদিক বৈঠকে তারকা অভিনেতা কে দিলেন বিরাট সার্টিফিকেট?
Bengal Tigers CCL 2026: ‘যীশু আমাদের ধোনি’! ভরা সাংবাদিক বৈঠকে তারকা অভিনেতা কে দিলেন বিরাট সার্টিফিকেট?

  জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শেষ দুই মরসুমে সেলিব্রিটি ক্রিকেট লিগে দুরন্ত পারফরম্যান্স করেছে বেঙ্গল টাইগার্স (Bengal Tigers)। ২০২৪ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর ২০২৫ সালে সেমি ফাইনালে অল্পের জন্য স্বপ্নভঙ্গ হয়েছে। নতুন মরসুমে আরও একবার চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য যীশু সেনগুপ্তদের (Jishu Sengupta)। ২০১১ সালে শুরু হওয়া টুর্নামেন্ট এবার ১২ তম সংস্করণে পা দিচ্ছে। নতুন বছর নয়া উদ্যমেই শুরু করতে চলেছে বাংলার দল। টুর্নামেন্টে বদল আন্তজার্তিক ম্যাচের নিয়ম অনুযায়ী এবার টুর্নামেন্ট হবে টি-২০ ফরম্যাটে। ১৬ জানুয়ারি থেকে শুরু হবে…

Read More

CCL Final: কর্নাটককে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ান বাংলা, কান্না থামল না যিশুর!
CCL Final: কর্নাটককে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ান বাংলা, কান্না থামল না যিশুর!

একেই বলে মধুর প্রতিশোধ! রবিবাসরীয় সন্ধ্যায় তিরুবন্তপুরমে সোনালি ইতিহাস লিখলেন যিশু সেনগুপ্ত ও তাঁর ছেলেরা। প্রথমবারের মতো সেলিব্রিটি ক্রিকেট লিগ বা সিসিএল-এর ট্রফি উঠল বেঙ্গল টাইগার্সের হাতে। কিচ্চা সুদীপের কর্নাটক বুলডোজারকে হারিয়ে এদিন রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল বাংলার ছেলেরা। শুক্রবার প্রথম কোয়ালিফায়ারে কর্নাটকের কাছেই হারের মুখ দেখেছিল বাংলা। শুধু সেদিনের ম্যাচেই নয়, গ্রুপ পর্যায়ের ম্যাচেও এই দলের কাছে হেরেছে তাঁরা। সিসিএলের ইতিহাসে শক্তিশালী কর্নাটকের বিরুদ্ধে একটাও জয় পায়নি বেঙ্গল টাইগার্স। তাই আন্ডারডগ হিসাবে ফাইনালে পা দিয়েছিল যিশু অ্যান্ড কোম্পানি।…

Read More