New Tourist Attraction: ইতিহাস ‘অবহেলার’ দিন শেষ, এবার সস্তায় পাবেন নয়া অফবিট ডেস্টিনেশন! পর্যটকদের জন্য কী কী থাকবে? এখনই দেখে রাখুন
New Tourist Attraction: সমৃদ্ধ ইতিহাস, রহস্য আর বিশাল জলাভূমির অপরূপ প্রাকৃতি সৌন্দর্যের মেলবন্ধন ‘শরশঙ্কা দিঘি’। দীর্ঘদিনের অবহেলা কাটিয়ে ঐতিহাসিক এই পর্যটন ক্ষেত্রকে নতুন রূপ দিতে এবার কোমর বেঁধে নেমেছে স্থানীয় প্রশাসন। সম্প্রতি কৃষি সেচ দফতরের শীর্ষ প্রকৌশলী ও আধিকারিকদের সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শনে যান স্থানীয় বিধায়ক।ইতিহাস সমৃদ্ধ এই জায়গা পর্যটকদের জন্য সাজানোর পরিকল্পনা করা হয়েছে দাঁতন, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: বাংলার অন্যতম দীর্ঘ ও প্রাচীন মনুষ্যসৃষ্ট জলাশয় হল শরশঙ্কা দিঘি। মনে করা হয়, গৌড়রাজ শশাঙ্কের আমলেই এই বিশালাকার দিঘিটি…


