Bharati Singh: লাবুবুর ‘কু’সঙ্গে ছেলের মাথায় ‘শয়তানের বাসা’! আতঙ্কে পুতুলকেই চিতায় তুললেন ভারতী…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লাবুবু (Labubu) পুতুলের দাপটে গত ক’সপ্তাহ ধরেই নেটদুনিয়া সরগরম। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই কিউট অথচ ‘ক্রিপি’ পুতুল এখন প্রায় ঘরে ঘরে! তারকা থেকে সাধারণ মানুষ—সবার মন জয় করেছিল লাবুবু। তবে এবার এই লাবুবু-কে নিয়েই ঘটল বড় কাণ্ড। সেই পুতুলকেই এবার প্রকাশ্যে আগুনে পোড়ালেন জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং (Comedian Bharati Singh)। সম্প্রতি প্রকাশিত ভারতীর ইউটিউব ভ্লগে দেখা গিয়েছে, ক’দিন আগে তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া যে লাবুবু পুতুলটি ছেলের জন্য শখ করে কিনে এনেছিলেন, সেটিই পুড়িয়ে ফেলছেন…

