প্লেব্যাক ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেও, নিজেই ফের সিনেমার গান গাইতে চেয়েছেন অরিজিৎ সিংহ!
কলকাতা: আর প্লেব্যাক গাইবেন না, সদ্য়ই এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছিলেন অরিজিৎ সিংহ (Arijit Singh)। অরিজিতের এই সিদ্ধান্ত কার্যত বজ্রপাতের মতোই মনে হয়েছিল অরিজিতের অনুরাগীদের। অরিজিতের গান মানেই তো, সেটা সিনেমায় একটা আলাদা মাত্রা যোগ করে। কিন্তু অরিজিতের এই সিদ্ধান্ত নেওয়ায় হতাশ তাঁর তামাম অনুরাগীরা। তবে সেই সিদ্ধান্ত কী ইচ্ছা হলে বদলাতেও পারেন অরিজিৎ? সম্প্রতি তাঁর একটি গান যেন তেমনই ইঙ্গিত দিচ্ছে। অক্ষয় কুমারের (Akshay Kumar) নতুন সিনেমা, ‘ভূত বাংলা’-তে গান গাওয়ার জন্য নাকি নিজের টিমের সঙ্গে যোগাযোগ করেন…


