হীরের খোঁজ শেষ করে, ‘ভয়ংকর সুন্দর’ খুঁজছেন প্রসেনজিৎ, আগামী বছরে ফের পর্দায় কাকাবাবু!
কলকাতা: সদ্যই মুক্তি পেয়েছে কাকাবাবু সিরিজের নতুন সিনেমা, ‘বিজয়নগরের হীরে’। বছর ৪ পরে, কাকাবাবু হয়ে বড়পর্দায় ফিরলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। বক্সঅফিসে মোটের ওপর সাফল্য পেয়েছে এই সিনেমা। দর্শকদের সঙ্গে কথা বলে, বিভিন্ন প্রেক্ষাগৃহে গিয়ে ছবি কেমন লাগছে, সেই প্রতিক্রিয়া নিয়েছেন স্বয়ং প্রসেনজিৎ ও। আর কাকাবাবু-র সাফল্যের মধ্যেই নতুন সিনেমার ঘোষণা করলেন প্রসেনজিৎ। ২০২৭ সালে পর্দায় ফের ফিরছেন কাকাবাবু। ‘বিজয়নগরের হীরে’-র পরে প্রসেনজিৎ ফিরছেন, ‘ভয়ংকর সুন্দর’ নিয়ে। এবারেও পরিচালনার দায়িত্ব সামলাবেন, চন্দ্রাশিস রায়। প্রয়োজনার দায়িত্ব রয়েছে, এসভিএফের হাতে। এই ছবিতে…

