Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
কী খাবে, কেন খাবে, কীভাবে ট্রেনিং, পরামর্শের ঝুলি নিয়ে সুনীল এখন জাতীয় দলের মেন্টরও
কী খাবে, কেন খাবে, কীভাবে ট্রেনিং, পরামর্শের ঝুলি নিয়ে সুনীল এখন জাতীয় দলের মেন্টরও

সন্দীপ সরকার, ভুবনেশ্বর: রবিবার ঘড়িতে তখন ঠিক বিকেল ৫টা। ভুবনেশ্বরের সেভেনথ ব্যাটেলিয়ন মাঠ। ইন্টারকন্টিনেন্টাল কাপে (Intercontinental Cup 2023) ভানুয়াটুর বিরুদ্ধে ম্যাচের আগে যে মাঠে প্রস্তুতি সারার কথা ভারতীয় দলের। ব্লু টাইগার্সের টিমবাস মাঠের বাইরে এসে দাঁড়াল। আর টিমবাস থেকে সকলের আগে নামলেন তিনি। ড্রেসিংরুমে গিয়ে প্র্যাক্টিসের জন্য তৈরি হয়ে সকলের আগে মাঠে ঢুকলেন। তারপর থেকে ফিজিক্যাল ট্রেনিং হোক বা বল নিয়ে ড্রিবলিং, সবেতেই সকলের আগে। তিনি, সুনীল ছেত্রী (Sunil Chhetri)। ভারতীয় ফুটবলের কিংবদন্তি। দেখে কে বলবে যে, বয়স আটত্রিশ পেরিয়েছে?…

Read More