শ্রীলেখার কার্টুন বিতর্ক: গ্রেফতারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের, ‘রুচিহীন’ ভর্ৎসনা বিচারপতির
বিতর্কিত কার্টুন পোস্টার কাণ্ডে অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে অন্তর্বর্তী রক্ষা কবচ দিল কলকাতা হাইকোর্ট। এখনই তাঁকে গ্রেফতার করতে পারবে না পুলিস। তবে এজলাসে বিচারপতির কড়া ভর্ৎসনার মুখে পড়তে হল অভিনেত্রীকে! বিচারপতির মন্তব্য, “এমন ছবি আদালতের বিচারবুদ্ধিকে আহত করেছে।” ২৪ ডিসেম্বর পর্যন্ত বজায় থাকবে এই আইনি সুরক্ষা। পরবর্তী শুনানি ১৪ ডিসেম্বর। অর্ণবাংশু নিয়োগী: বিতর্কিত কার্টুন পোস্টার হাতে মিছিলে হেঁটে আইনি জটিলতায় জড়িয়ে পড়া অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে বড়সড় আইনি স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলার প্রেক্ষিতে আপাতত তাঁকেও…

)