নতুন পরিবহণ আইনের বিরোধিতায় এবার বাস চালকরা, পরিষেবা বন্ধ কাটোয়া-আসানসোলে; ভোগান্তি যাত্রীদের
রাণা দাস, কৌশিক গাঁতাইত ও ভাস্কর মুখোপাধ্যায়, কাটোয়া, আসানসোল ও সিউড়ি : ট্রাক ও লরি চালকদের পর এবার ন্যায় সংহিতায় নতুন পরিবহণ আইনের বিরোধিতায় আন্দোলনে বাস চালকরা। দুই বর্ধমান আন্দোলনে নামেন তাঁরা। সকাল থেকে কাটোয়া বাস স্ট্যান্ডে বাস পরিষেবা বন্ধ। পথে নামেনি শতাধিক বেসরকারি বাস। আসানসোলেও বাস চালকদের বিক্ষোভ। সিটি বাস স্ট্যান্ডে মিনি বাস দাঁড় করিয়ে রেখে মিছিল তৃণমূল শ্রমিক সংগঠনের। প্রায় ১ ঘণ্টা বন্ধ থাকে পরিষেবা, চূড়ান্ত ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। বাসচালকদের দাবি, এই ঝুঁকির পেশায় এই আইনে…

