Guwahati Student Death: ২১ বছরের ছাত্রকে পিষে পালাল গাড়ি, চালকের আসনে জনপ্রিয় অভিনেত্রী! ‘খুনি’ নন্দিনীকে অবশেষে…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জনপ্রিয় অভিনেত্রী নন্দিনী কাশ্যপ (Nandini Kashyap)। বক্স অফিসে সাফল্য পেয়েছে তাঁর সাম্প্রতিক অহমিয়া সিনেমা ‘রুদ্র’। এবার গুয়াহাটিতে একটি হিট অ্যান্ড রান মামলায় (Hit and Run Case) নাম জড়িয়েছে তাঁর। অভিনেত্রীকে গ্রেফতার করেছে পুলিস। এই ঘটনার জেরে আহত ২১ বছর বয়সী এক ছাত্রের মৃত্যুর পর তাঁকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে গুয়াহাটি পুলিস। দুর্ঘটনাটি ঘটেছে ২৫ জুলাই ভোররাতে প্রায় ৩টা নাগাদ গুয়াহাটির দক্ষিণগাঁও এলাকায়। নিহত ছাত্রের নাম সামিউল হক, যিনি নলবাড়ি পলিটেকনিক কলেজের ছাত্র এবং…


