Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
যোগ্য-অযোগ্য বাছাই ঘিরে অগ্নিগর্ভ সিএবি-র বৈঠক, উত্তপ্ত বাদানুবাদ, ফয়সালা সেপ্টেম্বরে?
যোগ্য-অযোগ্য বাছাই ঘিরে অগ্নিগর্ভ সিএবি-র বৈঠক, উত্তপ্ত বাদানুবাদ, ফয়সালা সেপ্টেম্বরে?

  সন্দীপ সরকার, কলকাতা: ঝড় যে উঠতে পারে, সেই ইঙ্গিত আগেই দিয়েছিল এবিপি লাইভ বাংলা। কিন্তু সেটা যে এরকম তোলপাড় ফেলে দেবে, বাংলার ক্রিকেট প্রশাসনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িতরাও আঁচ করতে পারেননি। বহু বছর পর সিএবি-র কোনও বৈঠক ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হল। দুই পক্ষের মতানৈক্য, বাদানুবাদ পর্যন্ত তবু ঠিক ছিল। কিন্তু পরিস্থিতি এমনই হয় যে, কারও কারও আশঙ্কা, বড়সড় কাণ্ড ঘটে যেতে পারত ইডেন গার্ডেন্সে! উপলক্ষ্য, সিএবি-র এমার্জেন্ট জেনারেল মিটিং। যুগ্মসচিব পদে কেন নির্বাচন হল না, তা সদস্য়দের জানাতে…

Read More

বিশ্বকাপের অনুদান থেকে ক্লাবগুলিকে দেওয়া হোক টাকা, চিঠিতে দাবি প্রাক্তন যুগ্মসচিবের
বিশ্বকাপের অনুদান থেকে ক্লাবগুলিকে দেওয়া হোক টাকা, চিঠিতে দাবি প্রাক্তন যুগ্মসচিবের

কলকাতা:দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ (ODI World Cup)। মাঝে আর দু’সপ্তাহও সময় নেই। গোটা দেশ জুড়ে সাজো সাজো রব। পিছিয়ে নেই বাংলাও। ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের সেমিফাইনাল-সহ পাঁচটি ম্যাচ আয়োজিত হবে। যার মধ্যে রয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা বা পাকিস্তান বনাম ইংল্যান্ডের মতো হাইভোল্টেজ ম্যাচ। আর বিশ্বকাপের আগে সিএবি-র কাছে বিশেষ আর্জি জানালেন সংস্থার প্রাক্তন যুগ্ম-সচিব বিশ্বরূপ দে। যিনি সিএবি-র কোষাধ্যক্ষও ছিলেন। লোঢা কমিটির সুপারিশে সিএবি-র গঠনতন্ত্র সংশোধিত হওয়ার পর যিনি সিএবি-র ক্রিকেট প্রশাসন থেকে সরে দাঁড়াতে বাধ্য হন। এখন তিনি সক্রিয় রাজনীতির…

Read More