টেলিসম্মান অ্যাওয়ার্ডের টাকা তুলে দিলেন সমাজসেবী সংস্থা আর অভয়া মঞ্চের হাতে! প্রশংসিত চন্দন
কলকাতা: টেলিসম্মান অ্যাওয়ার্ড পেয়েছেন চন্দন সেন (Chandan Sen)। টেলিসম্মান অ্যাওয়ার্ডে ১ লক্ষ টাকা পেয়েছেন তিনি। খবর, সেই টাকা তিনি নাকি বিলিয়ে দিয়েছেন বিভিন্ন সমাজসেবামূলক কাছে। সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই খবর জানিয়েছেন, অভিনেতা দেবদূত ঘোষ (Devbdut Ghosh)। এরপর থেকেই সেই খবর ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায়। লেখাটি আসলে বিপুল ভট্টাচার্যের। সেটিই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। অভিনেতাকে সাধুবাদ জানিয়েছেন তাঁর সমস্ত অনুরাগী থেকে শুরু করে সাধারণ মানুষ। কিন্তু কোথায় কোথায় এই টাকা দিয়েছেন অভিনেতা চন্দন সেন? বিপুল ভট্টাচার্যের লেখা থেকেই জানা যায়,…


