ব্রহ্মপুত্রের উপর পৃথিবীর বৃহত্তম বাঁধ তৈরি করছে চিন, উদ্বেগ বাড়ল ভারতের
নয়াদিল্লি: তিব্বতে পৃথিবীর বৃহত্তম বাঁধ তৈরির ঘোষণা করেছে চিন। ব্রহ্মপুত্র নদের উপর ওই বাঁধ তৈরি করা হবে বলে জানিয়েছে তারা। সেখানে আগের চেয়ে তিন গুণ বেশি জলবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে তাদের। হিমালয় পার্বত্য অঞ্চলে, স্পর্শকাতর ভূমিতে নয়া বাঁধটি তৈরি হবে। যেখানে বাঁধটি তৈরি করা হবে, তা ভারতীয় সীমান্তের খুব কাছে। সেই নিয়ে উদ্বেগ বাড়ল ভারতের। (China Dam in Tibet) বর্তমানে পৃথিবীর বৃহত্তম বাঁধের শিরোপা ‘থ্রি গর্জেস বাঁধে’র মাথায়। মধ্য চিনের হুবেই প্রদেশে অবস্থিত বাঁধটি। আমেরিকার গবেষণা সংস্থা NASA আগেই…

