Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
Jisshu Sengupta: আন্তর্জাতিক মঞ্চে যিশু-কন্যা! ফ্যাশন শোয়ের র‍্যাম্পে ‘উমা’কে দেখে গর্বিত সৃজিত
Jisshu Sengupta: আন্তর্জাতিক মঞ্চে যিশু-কন্যা! ফ্যাশন শোয়ের র‍্যাম্পে ‘উমা’কে দেখে গর্বিত সৃজিত

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সৃজিতের ‘উমা’ এখন মডেল। মুখে আত্মবিশ্বাস স্পষ্ট। ইউরোপের বিলাসবহুল ফ্যাশন সংস্থার মডেল হয়ে র‍্যাম্পে হাঁটলেন অভিনেতা যিশু সেনগুপ্তের কন্যা সারা (Sara Sengupta)। যিশু-কন্যাকে দেখে গর্বিত সৃজিত (Srijit Mukherjee)। সারার ছবি পোস্ট করে সৃজিত লেখেন, ‘আমার ছোট্ট উমা! ক্রিশ্চিয়ান ডিওর মডেল হিসাবে মনোনীত হয়েছে। বিশ্বের এত মডেল যে জায়গায় আসার জন্য প্রতীক্ষা করে থাকে সেখানে পৌঁছেছে আমাদের উমা। আত্মবিশ্বাসের সঙ্গে র‍্যাম্পে হাঁটল। এই সব তাঁর একার কৃতিত্ব। গর্বিত।’ বৃহস্পতিবার আন্তর্জাতিক এক ফ্যাশন ব্র্যান্ডের জন্য সেজে উঠেছিল মুম্বই। অনুষ্কা-বিরাট, সোনম…

Read More